সম্মানীত রায়পুর পৌরবাসী, আপনাদের সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকার ঘোষিত ছাত্র- ছাত্রীদের #unique_ID এর জন্য বিদ্যালয়/মাদ্রাসার জন্য দেওয়া ডেডলাইন বর্ধিত করে আগামী বছর পর্যন্ত করা হয়েছে। কোন বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান unique ID'র জন্য তথ্য চেয়ে যদি শিক্ষার্থীদের বিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে বের করে দেওয়া, ভয়ভীতি প্রদর্শন করা বা অনুরুপ কিছু বলে থাকলে দয়া করে অভিভাবকদের নাম, বিদ্যালয়ের নাম এবং শিক্ষক/ অফিস সহকারীর নাম সহ পৌরসভা পর্যায়ে জেলা প্রশাসন কার্যালয়ের ডিডিএলজি মহোদয় বরাবরে অবহিত করার জন্য অনুরোধ করা যাচ্ছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য যে, কোভিড/১৯ টিকার জন্য ছাত্র-ছাত্রীদের জন্ম নিবন্ধন সনদ বাধ্যতামূলক নয়। এ বিষয়ে অস্থির না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি বিনীত অনুরোধ করা হল। -অনুরোধক্রমে... গিয়াস উদ্দিন রুবেল ভাট, মেয়র, রায়পুর পৌরসভা, লক্ষ্মীপুর ।
জনাব তারেক রহমান
জনাব মেহেদী হাসান কাউছার
রায়পুর পৌরসভা কার্যালয়।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২২ | রায়পুর পৌরসভা, লক্ষ্মীপুর।